আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
আজ শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
নাসির বলেন, অনেকে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে। আমরা বিশ্বাস করি যত ষড়যন্ত্র হোক না কেন নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত ভিডিওতে
