আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ১০০০ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে এই রেকর্ড করেছেন ভারতের বাঁহাতি ওপেনার। তবে ৪.৫ ওভার খেলা হতেই বৃষ্টি বাগড়া বাগড়া দেয় ম্যাচে। আর খেলাই হতে পারেনি।
তার আগে অবশ্য ঝড় বইয়ে দিয়েছেন অভিষেক শুভমান গিল। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৫২ রান। অভিষেক ১৩ বলে ২৩, গিল ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসের সৌজন্যে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান অভিষেক। এ জন্য তাঁর লেগেছে ৫২৮ বল।
বিশ্ব রেকর্ড গড়ে অভিষেক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বল খেলে ৭৪ রানের ইনিংসের কল্যাণে ৫৬৯ বল টি-টোয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬১১ বল করেছিলেন এক হাজার রান।
ম্যাচের দিক থেকে অভিষেক শর্মা ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৭ ইনিংসে সবচেয়ে দ্রুততম এক হাজার রান করেছিলেন বিরাট কোহলি।
বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ৫ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারত ২-১ ব্যবধানে। ওয়ানডেতে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
রিংয়ে বাস্তবে হামলা; নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ড্রু ম্যাকিনটায়ার 