ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘর্ষ নিরসনে এবার ‘শান্তি চুক্তি’ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে এই অভিনব উদ্যোগ নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।
আজ রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এতে দুই কলেজের প্রতিনিধিরা উপস্থিত থেকে ভবিষ্যতে আর কোনও সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন।
চুক্তি অনুষ্ঠানের আগে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়। এতে উপস্থিত ছিলেন দুই কলেজের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও।
বিষয়টি নিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, আমাদের পক্ষ থেকে তিন কলেজকেই শান্তি চুক্তিতে আহ্বান জানানো হয়েছিল। আইডিয়াল কলেজ এসেছে, কিন্তু সিটি কলেজ আসেনি। আল্লাহর রহমতে অন্তত এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আর কোনও সংঘর্ষ বাঁধবে না বলে আশা করছি।
বাংলাদেশে মিলল প্রাণঘাতী ‘ক্যান্ডিডা অরিস’! ঝুঁকিতে নবজাতক