হোয়াইট হাউজে সিরিয়া-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বৈঠক আজ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার (৮ নভেম্বর) সরকারি সফরের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ।  ১৯৪৬ সালে স্বাধীনতা লাভের পর থেকে সিরিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম এমন সফর। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কালো তালিকা থেকে সিরিয়ার নাম সরানোর পর এটি আল-শারার প্রথম সফর। সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
  
একসময় আসাদ শাসনের পতনের পেছনে বিদ্রোহী বাহিনীর নেতা হিসেবে পরিচিত আল-শারা, বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রনায়ক হিসেবে পরিণত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই সফর মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি পরিবর্তনের পাশাপাশি সিরিয়ার নতুন নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার একটি শক্তিশালী ইঙ্গিত। 

হোয়াইট হাউস সফরটিকে মার্কিন-সিরিয়ার আরও ঘনিষ্ঠ সহযোগিতার দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মধ্যে ইসলামিক স্টেটবিরোধী নিরাপত্তা সহযোগিতা এবং মানবিক কার্যক্রমে সমন্বয় অন্তর্ভুক্ত। আল-শারার প্রশাসন তাদের ভাবমূর্তি পরিমার্জিত করার অঙ্গীকার দেখিয়েছে, বড় ধরনের আইএসবিরোধী অভিযান চালিয়েছে এবং নিখোঁজ আমেরিকানদের খোঁজ ও রাসায়নিক অস্ত্র ধ্বংসে মার্কিন প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করেছে।  
   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত