ফ্লাইট মিস করে দেরিতে ঢাকায় হামজা, কাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন রবির

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

দুপুর ১২টায় ঢাকায় পা রাখার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় বিকেলে ৫টায় পৌছেছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার।

বাফুফে সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেন। যে কারণে তাঁর দেশে ফেরা  কিছু সময়ের জন্য পিছিয়ে যায়।

‎আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন হামজা।

মঙ্গলবার মোবাইল অপারেটর কোম্পানি রবি'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন হামজা চৌধুরী। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত