পাকিস্তানি জেনারেলকে কিং আবদুল আজিজ পদক প্রদান

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফয়্যাদ আল-রউয়াইলি পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে কিং আবদুল আজিজ পদক প্রদান করেছেন। পদকটি সৌদি রাজা সালমানের নির্দেশে দেওয়া হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ নভেম্বর) রিয়াদে তাদের বৈঠকের সময় এই পদক প্রদান করা হয়। 

বৈঠকের সময় আল-রউয়াইলি এবং মির্জা উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রের সহযোগিতা এবং তা আরও বৃদ্ধি ও উন্নত করার উপায়গুলি আলোচনা করেছেন। মির্জাকে পদক প্রদান করা হয়েছে যা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং যৌথ সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে। 

তারা আরও কিছু সাধারণ স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত