নির্মাণের আগেই ইউটিউবে শাবনূরের ‘রঙ্গনা’

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

চিত্রতারকা শাবনূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার শুটিং শুরু করেন। আরাফাত হোসেন পরিচালিত ছবিটির ২০ মিনিটের শুটিং নিয়ে একটি পর্ব বানিয়ে ই্উটিউবে ছেড়েছেন সিনেমাটির প্রযোজক মৌসুমী মিথিলা। তিনি বলেন, ভাবলাম দর্শকের বঞ্চিত করে লাভ কী! যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক।’ 

বেশ ঘটা করেই মহরত হয়েছিল শাবনূর অভিনীত ‘রঙ্গনা’র। শুটিং শুরুর পর শাবনূর আবার পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। কথা ছিল, অস্ট্রেলিয়া থেকে ফিরে বাকি শুটিং করবেন। কিন্তু সহসা তিনি ফিরতে পারছেন না। তাই প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ শুটিং হওয়া অংশটুকু পর্ব করে করে মুক্তি দিচ্ছে ইউটিউবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত