বিপাকে নেহা কক্কর

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

বহু জনপ্রিয় গান উপহার দেওয়া ভারতের সফল কণ্ঠশিল্পী নেহা কক্কর। অনেক কাঠখড় পুড়িয়ে সংগীত অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়েও তাকে নানা সমালোচনার মুখোমুখি হতে হয় বারবার। কিন্তু হাস্যোজ্জ্বল নেহা কখনো দমে যাননি। তবে  চলতি বছরটা একেবারেই ভালো কাটেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার। মাস কয়েক আগেই অস্ট্রেলিয়ার সিডনিতে একটি গানের অনুষ্ঠানে গিয়ে দেরি করে মঞ্চে ওঠায় দর্শকের প্রবল রোষের মুখে পড়েছিলেন তিনি। এবার জড়ালেন আইনি বিপাকে। ৫ লাখ টাকার জালিয়াতিতে নাম উঠেছে নেহার। সূত্রের খবর, মুম্বাইয়ের এক আইনজীবী শবনম মহম্মদ হুসেন ট্রেডিংয়ে ৫ লাখ টাকা খুইয়েছেন। সেই ট্রেডিং অ্যাপ প্রচারের জন্য নেহার নাম এবং ছবি ব্যবহার করেছিল।

ওই আইনজীবী জানিয়েছেন, নেহার ছবি দেখে ভরসা করেই অ্যাপে টাকা বিনিয়োগ করেছিলেন। নেহার ছবি থাকায় কোনো রকম সন্দেহজনক কিছু আছে বলে মনে হয়নি ওই ব্যক্তির। তবে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, নেহার অনুমতি ছাড়াই গায়িকার ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে ওই অ্যাপে। পুলিশ জানিয়েছে, নেহা এই ওয়েবসাইটের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

আইনজীবী জানিয়েছেন, প্রথমবার জুন মাসে ওয়েবসাইটের বিষয়ে তিনি জানতে পারেন। নেহাকে প্রচারমুখ হিসেবে দেখেই এই ওয়েবসাইটি নিয়ে আগ্রহী হয়েছিলেন। এই ওয়েবসাইটের তরফে দুজনের সঙ্গে তার কথা হয়। তারা আইনজীবীকে জানিয়েছিলেন, অ্যাকাউন্ট খুলে টাকা রাখলে বড় অঙ্কের টাকা পাওয়া যাবে। ১৮ জুন নিজের অ্যাকাউন্ট থেকে তিনি

৫ লাখ টাকা পাঠিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে ফেরত না আসায় পুলিশে অভিযোগ জানিয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত নেহা প্রতিক্রিয়া দেননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত