প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো ‘ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
এবারের টুর্নামেন্টে দেশের ৪টি অঞ্চলে ঢাকার ২৮টি, চট্টগ্রামের ১০টি এবং রাজশাহী ও খুলনার ৪টি করে মোট ৪৬টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ৮টি গ্রুপে ভাগ হয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম প্রতিটি গ্রুপে ৫টি, রাজশাহী ও খুলনায় প্রতিটি গ্রুপে ৪টি করে দল এবং ঢাকায় প্রতিটি গ্রুপে ৭টি করে দল অংশ নেবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে পূর্বনির্ধারিত ফিকশ্চার অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
এবারের টুর্নামেন্টের অনলাইনে নিবন্ধন কার্যক্রম চলেছে ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১৪টি, খুলনায় ১১টি, রাজশাহীতে ৬টি দলসহ মোট ৭১টি আবেদন জমা পড়েছিল।
এ বছর চট্টগ্রামে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে এবারের প্রতিযোগিতা শুরু হবে। প্রাথমিক বাছাই পর্বের ম্যাচগুলো ২০ ও ২১ নভেম্বর চট্টগ্রামে; ২৩ নভেম্বর রাজশাহীতে; ২৫ নভেম্বর খুলনায় এবং ২৮ নভেম্বর থেকে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় আয়োজন করার পরিকল্পনা হয়েছে। পরবর্তী সময়ে চারটি অঞ্চলের গ্রুপ চ্যাম্পিয়ন আটটি দল নিয়ে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজনটিতে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে তিন লাখ টাকার অর্থ পুরস্কার।
টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর ফুটবল দলের অফিশিয়াল কোচ, ম্যানেজার ও অধিনায়কেরা। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন চুন্নু এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত থেকে এ আয়োজনের সফলতা কামনা করেন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন। আয়োজনটি সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য এবং ফিফার সাবেক রেফারি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব রেফারিজ আজাদ রহমান। আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের মার্কেটিং বিভাগের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান।
২০২৩ সালে প্রথমবার অনুষ্ঠিত টুর্নামেন্টে ঢাকার ২১টি, চট্টগ্রামের ৮টি, কুমিল্লার ৩টি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩২টি দল অংশ নিয়েছিল। আয়োজনটিতে চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়। গত বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত টুর্নামেন্টে ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি এবং খুলনা ও রাজশাহীর ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশগ্রহণ করেছিল। দ্বিতীয়বারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.interuniversityfootball.com
ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫
টুর্নামেন্ট পরিচালনা কমিটি
১. আশরাফউদ্দিন আহমেদ চুন্নু– প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
২. ইমতিয়াজ সুলতান জনি, প্রধান, টেকনিক্যাল কমিটি এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
৩. শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ
৪. আলফাজ আহমেদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং কোচ
৫. বিপ্লব ভট্টাচার্য, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং কোচ
৬. জাহিদ হাসান এমিলি, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
৭. মামুনুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
৮. দুলাল মাহমুদ, সম্পাদক, পাক্ষিক ক্রীড়াজগৎ
৯. ইকরামউজ্জমান, ক্রীড়া লেখক
১০. আজাদ রহমান, সাবেক ফিফা রেফারি ও হেড অব রেফারিজ, বাংলাদেশ ফুটবল, উপমহাব্যবস্থাপক, মার্কেটিং, ইস্পাহানি টি লিমিটেড
১৪. উৎপল শুভ্র, প্রধান ক্রীড়া সম্পাদক, প্রথম আলো
১৫. মুনির হাসান, প্রধান সমন্বয়কারী, ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টস, প্রথম আলো
১৬. মাসুদ আলম, বিশেষ প্রতিনিধি, ক্রীড়া বিভাগ, প্রথম আলো
ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫
টেকনিক্যাল কমিটি
১. ইমতিয়াজ সুলতান জনি, প্রধান, টেকনিক্যাল কমিটি এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
২. শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ
৩. জাহিদ হাসান এমিলি, জাতীয় দলের সাবেক অধিনায়ক
৪. বিপ্লব ভট্টাচার্য, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ