‘অভদ্রদের জবাব দেয়ার ক্ষমতা নেই ’

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

আড়াল ভেঙে সোশ্যাল মিডিয়াতেও এখন পুরোপুরি সরব এক সময়ে বহুল চর্চিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায় প্রতিদিনই বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে। অনেক সময় লাইভে এসেও কথা বলেন তিনি। নেটিজেনদে বিভিন্ন প্রশ্নের জবাবের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথাও বলেন প্রভা। 

এবার ‘ভদ্র’ এবং ‘অভদ্র’ মানুষের আচরণ নিয়ে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্র, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। অভদ্ররা জবাব দিতে পারে না। অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!’ 

সামাজিক মাধ্যমে প্রভার এ স্ট্যাটাসটি তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে। পোস্টটিতে হাজারের ওপর প্রতিক্রিয়া এবং কয়েকশ মন্তব্য দেখা গেছে। তার পোস্টের মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই অভিনেত্রীর এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত