ক্যারিয়ারে দ্বিতীয়বার তিন অংক স্পর্শ করা মাহমুদুল চাইলেই ইনিংসটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করতে পারতেন। সেই সুযোগও তার ছিল। কিন্তু বাস্তবে হলো না। আজ বৃহস্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিন সকালেই বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যানকে ফিরিয়ে চমকে দিয়েছে আয়ারল্যান্ড। ভাঙল দ্বিতীয় উইকেটে ২৭২ বলে ১৭৩ রানের দারুণ এক জুটি।
দিনের দ্বিতীয় ওভার করতে এসেই আঘাত হানেন ম্যাকব্রাইন। তার অফ স্টাম্পের বাইরে খাটো লেন্থের ডেলিভারিতে কিছু না বুঝেই ব্যাট চালিয়ে দেন মাহমুদুল। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় কিপারের গ্লাভসে। এরই সঙ্গে শেষ হয় তার ২৮৬ বলে ১৪ চার এবং ৪ ছক্কায় গড়া ১৭১ রানের দারুণ ইনিংসটি, যা তার ক্যারিয়ারসেরা।
আরেক অপরাজিত ব্যাটার মুমিনুল হকও বেশিক্ষণ টেকেননি। গতকাল ৮০ রানে অপরাজিত ছিলেন। আজ আর দুই রান যোগ করে সেই ম্যাকব্রাইনের করা হঠাৎ লাফিয়ে ওঠা একটি বলে ব্যাট চালিয়ে দেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ১৩২ বলে ৫ চার ২ ছক্কায় ৮২ রানে থামেন মুমিনুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩৫৪ রান। লিড হয়েছে ৬৮ রানের।
নেইমারের বাজে আচরণে সবাই ক্ষুব্ধ; পাশে দাঁড়াল ক্লাব
জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত কমিটির কলেবর বাড়লো