গাজীপুর

বোমা সরঞ্জামসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

গাজীপুরে পেট্রোল বোমা তৈরি সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ (৩২)।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরি করা হচ্ছিল এমন সংবাদ স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে  পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাস্টিকের চিকন পাইপ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত