আর্জেন্টিনায় নতুন বাড়ি; স্বপ্ন সত্যি হলো মার্তিনেজ দম্পতির

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম

আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক দিবু মার্তিনেজ তার স্ত্রী ম্যান্ডিনহা ও সন্তানদের সঙ্গে তাদের নতুন বাড়িতে দারুণ সময় কাটাচ্ছেন। অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে বিশ্রাম দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এই সুযোগে তিনি দেশে ফিরে গেছেন।

আর্জেন্টিনার মার দেল প্লাটায় অবস্থিত নতুন বাড়িটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ম্যান্ডিনহা লিখেছেন, ‘একটি স্বপ্ন সত্যি হলো।’ বাড়িটির চারদিকে সবুজ প্রকৃতি। কাঠের মেঝের বাড়িটিতে বড় বড় জানালা রাখা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো ভেতরে আসে। বাইরে বারান্দার মেঝে কালো ও সাদা টাইলসের, টেবিল ও চেয়ারে সজ্জিত। কলামগুলোতে ছাঁটাই করা লতাপাতা ও পরিচ্ছন্ন ঘাস লাগানো হয়েছে। দিবু মার্তিনেজের বাড়ি।

মার্তিনেজ সম্প্রতি প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। শেষ ম্যাচে বোর্নমাউথকে ৪-০ গোলে হারানোয় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে পেনাল্টি আটকে দিয়ে বাঁচিয়েছেন দলকে। তবে স্কালোনি চেয়েছেন অ্যাঙ্গোলার বিপক্ষে দলের অন্য গোলকিপারদের সুযোগ দিতে। তাই জমিয়ে নতুন বাড়িতে ছুটি কাটাচ্ছেন মার্তিনেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত