মাদক চোরাচালান ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্র সাউদার্ন স্পিয়ার নামে একটি বড় সামরিক ও নজরদারি অভিযান শুরু করেছে। এই অভিযানে ল্যাটিন আমেরিকার মাদকচক্রের বিরুদ্ধে ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের রোবোটিক বিমান ও জাহাজ। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই অভিযান ঘোষণা করেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন,'প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন, আর ডিপার্টমেন্ট অব ওয়ার তা কার্যকর করছে। অপারেশন সাউদার্ন স্ফিয়ার আমাদের দেশকে সুরক্ষিত রাখবে, মাদক-সন্ত্রাসীদের ধ্বংস করে সাধারণ নাগরিকদের মাদক থেকে রক্ষা করবে।' 

জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার, ইউএস সাউদার্ন কমান্ড এবং নৌবাহিনীর ৪র্থ ফ্লিটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রোবোটিক প্যাট্রোল জাহাজ, দ্রুতগতির ইন্টারসেপ্টর নৌকা এবং নজরদারি ড্রোন ব্যবহৃত হবে। এগুলো কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে মাদক চোরাচালান শনাক্ত ও বিরোধিতা করবে। কর্মকর্তারা বলেন, এই অভিযান হাইব্রিড ফ্লিট কৌশল এবং নৌবাহিনীর প্রজেক্ট ৩৩ রোবোটিক প্রোগ্রামকে এগিয়ে নেবে। 

বিশ্লেষকরা মনে করছেন, এটি ভেনেজুয়েলার ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিতে পারে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারকে লস সোলেস মাদকচক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে। 

প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা দেশজুড়ে সামরিক প্রস্তুতি কার্যক্রম চালু করেছে। দেশটির সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ট্রুপ ও মিলিশিয়ারা সতর্ক অবস্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত