ইতালির জাতীয় দলের কোচ জেনারো গাত্তুসোর সমালোচনার জবাবে তীব্র প্রতিক্রিয়া জানালেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বকে ‘সহজ’ বলে আখ্যা দেওয়া গাত্তুসোর মন্তব্যে ফের উত্তপ্ত হয়েছে দুই মহাদেশের ফুটবল প্রতিযোগিতা নিয়ে বিতর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গাত্তুসো দাবি করেন, ‘দক্ষিণ আমেরিকায় ছয় দল সরাসরি বিশ্বকাপে উঠে যায়, সপ্তম দলও প্লে-অফ খেলে। অথচ ইউরোপে গ্রুপগুলো অনেক বেশি কঠিন। এটি ন্যায়সঙ্গত নয় নিয়মগুলো পুনর্বিবেচনা।’
এই মন্তব্যের পরই মুখ খোলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক দিবু মার্টিনেজ। অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্পে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওরা সবসময় নিখুঁত, ভেজা ঘাসে ফুটবল খেলে... দক্ষিণ আমেরিকা কী জিনিস, ওরা তা জানেই না।’
তিনি আরও বলেন, দক্ষিণ আমেরিকার ফুটবলে রয়েছে কঠিন পরিবেশ, দীর্ঘ ভ্রমণ, উচ্চতা, দর্শকদের চাপ—যা ইউরোপে নেই। তার মতে, এই পার্থক্যগুলোই দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব আরও কঠিন করে তোলে। তাছাড়া আর্জেন্টিনা যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে এবং ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জয়ের পর উজ্জ্বল ফর্মে আছে, সেখানে ইতালি বিপর্যস্ত সময় পার করছে।
গাত্তুসোর দল ইউরোর বাছাইয়ে নরওয়ের পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে। সমীকরণ বলছে—সরাসরি বিশ্বকাপে যেতে নরওয়েকে অন্তত ৯ গোলের ব্যবধানে হারাতে হবে, যা প্রায় অসম্ভব। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপ জয়ের পর ইতালির পতন সুস্পষ্ট—২০১০ ও ২০১৪ সালে গ্রুপপর্বেই বিদায়, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তারা বাছাইপর্বেই বাদ পড়ে।
রোনালদো লালকার্ড দেখলেন প্রথমবার, মেসি দেখেছেন কয়টি
'ভালো ছেলে'র প্রথম লালকার্ড, বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করার শঙ্কা রোনালদোর