মালদ্বীপে বাংলাদেশিসহ ৬৬ অভিবাসী আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম

মালদ্বীপে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৬৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। স্থানীয় সময় গত ১২ নভেম্বর রাতে রাজধানী মালের কারাঙ্কা রোড ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। 

মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

ইমিগ্রেশন কর্মকর্তারা জানায়, মোট ৩৪৭ জন ব্যক্তিকে যাচাই করা হয় এবং ৬৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই অভিযানটি চালানো হয়েছে মূলত বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে বসবাসকারী অভিবাসীদের শনাক্তের জন্য। স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার জন্য এ ধরনের অভিযান অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।

মালদ্বীপের অভিবাসন কর্মকর্তারা জানান, দেশটিতে দিন দিন ফ্রি বা উন্মুক্ত ভিসার অভিবাসী কর্মী বেড়েই চলেছে। এই অভিবাসী কর্মীরা উন্মুক্ত ভিসায় দেশটিতে গিয়ে কাজের ভিসার অপব্যবহার করেন।  
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত