আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিন রাত ৯টায় পটুয়াখালীর উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। এই ঘূর্ণিঝড়ে জেলার প্রায় ৬৭৭ মানুষের প্রাণ কেড়ে নেয়। আহত হন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ, যাদের মধ্যে ২ হাজার প্রতিবন্ধী। এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুপার সাইক্লোন সিডর আঘাতে পটুয়াখালীতে প্রায় ৫৫ হাজার ঘর-বাড়ি, দেড় হাজার মসজিদ-মন্দিরসহ ৩৫১টি স্কুল ও কলেজ বিধ্বস্ত হয়। নষ্ট হয়ে যায় প্রায় ৫ লাখ একর ফসলি জমি। ২৫০ হেক্টর বনাঞ্চল বিলীন হয়ে যায়। মারা যায় প্রায় ১৮ হাজার গবাদি পশু। ৪১২টি ড্রেনেজ স্লুইজসহ বিধ্বস্ত হয় কয়েশ কিলোমিটার বেড়িবাঁধ।
স্থানীয়দের অভিযোগ, সিডরের ১৮ বছর পার হলেও পটুয়াখালীতে এখনও অনেক বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে। এছাড়া চরাঞ্চলের অনেক জায়গায় এখনও পর্যন্ত পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ হয়নি।
রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু