উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের খেলা দেখানো নিষিদ্ধ করেছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন হিউং মিনের জন্য। এবার অদ্ভুত শর্তে ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
ইতিহাসে প্রথমবার উত্তর কোরিয়া ইপিএলের ম্যাচ সম্প্রচার করবে। তবে এটি হবে কিম জং-উনের নির্দেশিত কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে। তবে ম্যাচগুলো স্থানীয় দর্শকদের কাছে পৌঁছানোর আগে কাঁটসাট আর সম্পদনা করা হবে।
ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে না। ৯০ মিনিটের খেলা পরিমার্জন করে আনা হবে ৬০ মিনিটে। ম্যাচ চলাকালে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের ছবি বা অংশ দেখানো যাবে না।
এছাড়া স্টেডিয়ামে প্রদর্শিত ইংরেজি লেখা সম্পাদনা বা মুছে ফেলা হবে। গ্রাফিক্স ব্যবহার করে ইংরেজি লেখার জায়গায় কোরিয়ান ভাষা থাকবে।
'ভারতের বিপক্ষে আমরা জয় উদযাপন করবো,' আশাবাদী শমিত
ঢাকায় লেস্টার সিটির প্রতিনিধিদল, নজরে হামজার উন্মাদনা