টঙ্গীতে পেট্রোল বোমাসহ ২ জন আটক

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে দুটি পেট্রোল বোমাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানার মুন্নু গেইট এম.টি মটরস এন্ড টায়ার গ্যালারীর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার ধউর হরিরামপুর এলাকার মো. সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) ও ফেনী সোনাগাজী থানার সোনাপুর এলাকার মো. দুলালের ছেলে আব্দুর রহমান শরীফ (৩২)।

তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে একটি পেট্রোল বোমা ও আরেক জনের কাছ থেকে একটি মাম পানির বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস.এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দিতে ওই এলাকায় অবস্থান করছিল। এ বিষয়ে আটককৃতদেরসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত