পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোনালদোর আবেগঘন বার্তা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আর্মেনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে জয় বা ড্র করলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে পর্তুগাল। তবে যদি এর ভিন্ন কিছু ঘটে অর্থাৎ হাঙ্গেরি নিজেদের ম্যাচে হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে এবং পর্তুগাল আর্মেনিয়ার কাছে হারে তখন প্লে অফ খেলতে হবে রবার্তো মার্তিনেজের দলকে।

এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। আগের রাউন্ডে আইরিশদের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়াতেই এমনটি হচ্ছে। তবে শাস্তি যদি আরও বাড়ে তাহলে বিশ্বকাপের শুরুতে কয়েকটি ম্যাচেও রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হতে পারে পর্তুগালকে।

আর্মেনিয়া ম্যাচের আগে দলকে শুভ কামনা জানিয়ে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যম লিখেছেন- 'চলো দল! আজ এবং সব সময় আমরা একসাথে থাকব- পর্তুগাল ও আমাদের পতাকার জন্য!'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত