বিএনপি ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সুবিধা পাবে: সেলিমা রহমান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, নারীকে ক্ষমতার বাহিরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। নারী ও শিশুদের উন্নয়ন তথা দেশের উন্নয়নে বিএনপির কোনও বিকল্প নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়ী করবেন। বিএনপি ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সুবিধা পাবে।

আজ রবিবার বিকেলে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুলে মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী। মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আসনে নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা প্রমুখ।

সমাবেশে প্রধান আলোচক কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আমার মহম্মদপুর, চার ইউনিয়ন, শালিখার সমস্ত মানুষেরা মিলেমিশে বসবাস থাকতে চাই। মাগুরা-২ এ কোনও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আতঙ্কে থাকবে না। আমি নির্বাচনে জয়ী হয়ে সরকারের অংশীদার হলে মহম্মদপুর মধুমতি নদীর ওপর বাবুখালী পাল্লার মাঝামাঝি আরেকটা ব্রিজ নির্মাণ করতে চাই। শিল্প-কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব।

এর আগে সকালে মহম্মদপুর উপজেলার শহীদ আহাদ মিনি স্টেডিয়ামে ‘সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত