সিলেট জেলায় একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার নবাবী মসজিদ সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে এই ঘটনা ঘটে।
জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটে সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল। তবে তা নিয়ন্ত্রণ করা গেছে। তবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। আগুনের সূত্রপাত কিভাবে তা খুঁজে বের করতে ফায়ার সার্ভিস কাজ করছে।
