১৯৫২ সালে জন্ম নেওয়া সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা আজ স্পর্শ করলেন জীবনের ৭৪তম বসন্ত। এবারের জন্মদিন যথারীতি পারিবারিক আয়োজনেই উদযাপিত হচ্ছে বলে জানালেন দেশবরেণ্য এই তারকা। বেশ কয়েক বছর ধরে রুনা লায়লার জন্মদিনকে ঘিরে এই প্রজন্মের শিল্পীদের বিশেষ কোনো পরিকল্পনা থাকে। কিন্তু এবার দেশের সার্বিক পরিস্থিতি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনায় বর্ণাঢ্য আয়োজন থেকে বিরত থাকলেন রুনা লায়লা। তার ৬০ বছরের সংগীত জীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি, ইংরেজিসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন। তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’। নতুন করে গানটি তিনি গেয়েছেন কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে। রবিবার (১৬ নভেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল নতুন এই সিজনে গাইবেন রুনা লায়লা। তবে এ বিষয়ে বরাবর চুপ ছিল কর্র্তৃপক্ষ।
গত বছরই মূলত রুনা লায়লাই নিশ্চিত করেছিলেন কোক স্টুডিও বাংলায় তিনি গান গেয়েছেন। তবে কোন গানটি, তা জানাননি। অবশেষে, গত ১৪ নভেম্বর প্রকাশ করা হয় গানের টিজার। এদিকে রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আজ প্রকাশ পাবে তাকে নিয়ে লেখা ‘মায়ার সিংহাসন’ উপন্যাস। আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা উপন্যাসটির উপজীব্য বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি শিল্পী হয়ে ওঠা। প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এ সময় এসে মূলত পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন উদযাপন করা হয়, এবারও যথারীতি তাই হবে। তবে দেখতে দেখতে তো জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এলো, বহু জন্মদিনের অনুষ্ঠানই হয়েছে। এর মধ্যে ছোটবেলার জন্মদিনগুলোই ছিল মনে রাখার মতো। হাজার হাজার গান করেছি, যখনই যে গান গাইতে গিয়েছি মনে হয়েছে কঠিন গান, রেকর্ডিংয়ের সময়টা ছিল চ্যালেঞ্জিং, তা যে ভাষারই হোক না কেন। সেই গান গেয়ে নতুন করে অনেক কিছু শিখেছি, নিজেকে আরও নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। এ সময় এসেও আমি এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। এর এটাও ভীষণ সত্যি, আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, যে কারণে আজ এতদূর আসতে পেরেছি।’
বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনছেন আব্দুল্লাহ আল মামুন
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা