দেশ রূপান্তর অনলাইন ও ডিজিটাল বিভাগে জনবল নিয়োগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর অনলাইন ও ডিজিটাল বিভাগের জন্য জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। অনলাইন বিভাগে নিউজ এডিটর, সিনিয়র সাব-এডিটর ও সাব-এডিটর পদে অভিজ্ঞ-যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

ডিজিটাল বিভাগে সিনিয়র নিউজরুম এডিটর, মাল্টিমিডিয়া রিপোর্টার, প্রডিউসার ও ভিডিও এডিটর পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, যশোর, কক্সবাজার জেলা সদরে মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের শুদ্ধ উচ্চারণ, সংবাদ উপস্থাপন উপযোগী বাচনভঙ্গী থাকতে হবে।

প্রার্থীদের কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে (অভিজ্ঞ ভিডিও এডিটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)। প্রার্থীদের সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আগ্রহ ও ভালো ধারণা থাকতে হবে। নির্বাচিতদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় বেতন-ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি/ই-মেইলে ছবিসহ সিভি ও এনআইডির কপি পাঠাতে হবে। আবেদনকারীকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ সময়ঃ ২৩ নভেম্বর ২০২৫।

আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, দেশ রূপান্তর, রূপায়ণ ট্রেড সেন্টার (লেভেল-৫), ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১০০০।

ই-মেইলঃ [email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত