শেখ হাসিনার রায়ে ভারতের প্রতিক্রিয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী ভারত। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির রাজধানী দিল্লিতে পালিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা।

ভারতের প্রতিক্রিয়া বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ ঘোষিত রায়টি ভারত সরকারের নজরে এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। 

আরও বলা হয়, একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ, এখানকার শান্তি, গণতন্ত্র, অন্তর্ভূক্তিমূলক ব্যবস্থা ও স্থিতিশীলতার বিষয়ে ভারত প্রতশ্রিুতবিদ্ধ। ভারত এসব বিষয়ে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত