ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন হামজা-মোরসালিনরা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০১:০৪ এএম

এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। প্রতিবেশিদের বিপক্ষে ২২ বছরের জয়ের খরা কাটাল লাল-সবুজের দল। জামাল ভূঁইয়াদের এই জয়ে দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ।

২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর ২০২৫ সালের নভেম্বরে এসে আবারও ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। এই বিশেষ জয় এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে বাংলাদেশ সরকার পুরস্কারের ঘোষণা দিয়েছে।

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় ফুটবল দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন।

হামজা-শমিত-মোরসালিনদের খেলায় মুগ্ধ ক্রীড়া উপদেষ্টা বলেছেন, 'বাংলাদেশ অসাধারণ খেলেছে। ভবিষ্যতেও আরও ভালো করবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত