গেমিং প্ল্যাটফর্ম রোবলক্সে শিশুদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স নিচ্ছে শিশুদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা। এ সংযোজনে শিশুদের সাথে প্রাপ্তবয়স্ক অজানা ব্যক্তির কথা বলার সুযোগ বন্ধ করা হচ্ছে। নতুন নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে এ ফিচারটি চালু হচ্ছে ।  

ডিসেম্বরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডে শুরু হবে চ্যাট ব্যবহারকারীদের আবশ্যিক বয়স যাচাই।  জানুয়ারিতে বিশ্বের বাকি দেশে প্রযোজ্য হবে।

শিশুদের সহজেই অশালীন কনটেন্টে প্রবেশ করতে পারা বা প্রাপ্তবয়স্কদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের সুবিধার কারণে রোবলক্স দীর্ঘদিন ধরে সমালোচিত। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে শিশু সুরক্ষার কারণ দেখিয়ে কোম্পানির বিরুদ্ধে মামলা চলছে।

নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে শিশুরা এখনও অনুপযুক্ত কনটেন্ট বা প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ঝুঁকিতে থাকতে পারে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা এনএসপিসিসি-এর শিশু অনলাইন নিরাপত্তা নীতি ব্যবস্থাপক রানি গোভেন্দার বলেছেন, 'রোবলক্সে শিশুরা সহজেই ঝুঁকিতে পড়ছে। যার ফলে অনেকেই অনলাইন নির্যাতনের শিকার হতে পারে'।  সংস্থাটি প্ল্যাটফর্মের এই প্রচেষ্টা স্বাগত জানালেও রোবলক্সকে আহ্বান জানিয়েছে শিশুদের জন্য কার্যকর পরিবর্তন নিশ্চিত করতে এবং প্রাপ্তবয়স্ক  তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করা ও প্রভাবিত করা রোধ করতে।   

গেমিং প্ল্যাটফর্মটিতে ২০২৪ সালে গড়ে দৈনিক ৮০ মিলিয়নের বেশি অংশগ্রহণকারী আছে যার প্রায় ৪০ শতাংশ ১৩ বছরের কম শিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত