দেশের ক্রিকেটাঙ্গন মেতে আছে মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়ে। এদিকে এই ম্যাচ দিয়েই অন্যরকম এক সেঞ্চুরি করে ফেললেন লিটন কুমার দাস। আজকের ম্যাচটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। এই ম্যাচেই তিনি টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইফলক ছুঁয়েছেন।
সকালে ৯৫ রানে তিন উইকেট পতনের পর ১০৭ রানের দারুণ জুটি গড়েছেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। তবে মুমিনুল ইনিংস বড় করতে পারেননি। ১২৮ বলে ৬৩ রানে স্পিনার ম্যাকব্রাইনকে সুইপ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। ভাঙে চতুর্থ উইকেট জুটি। এটা মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরি।
এর আগে ভালো শুরু পেয়েও দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৩৪ এবং সাদমান ইসলাম ৩৫ রানে আউট হয়ে যান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছক্কা মারার পরের বলে ৮ রানে অক্কা পান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৮০ ওভারে ৪ উইকেটে ২৬১ রান। ৮১ রানে ব্যাট করছেন মুশফিক। সেঞ্চুরি টেস্টে তিনি এখন সেঞ্চুরির পথে। লিটন ব্যাট করছেন ৩৬* রানে।
সেঞ্চুরি টেস্টে হাফসেঞ্চুরি করলেন মাশরাফীর ‘বান্টুদা’
‘এটা অবিশ্বাস্য অর্জন’ –মুশফিকের শততম টেস্ট নিয়ে রিকি পন্টিং