ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

হবিগঞ্জে মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) যৌথ অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। 

দীর্ঘদিন মহাসড়কে পাশে ফুটপাতের ওপর দোকান ঘর, সড়কের ধারে নির্মাণ কাঠামো রেখে দখল করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এতে করে ছয় লেন প্রকল্পের কাজও বাধাগ্রস্ত হচ্ছিল বারবার।

সওজের কর্মকর্তাদের দাবি, সড়ক উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নিতেই এ অভিযান।

ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, মহাসড়ক দখল করে কেউ ব্যবসা চালাতে পারবে না। উন্নয়নকাজে প্রতিবন্ধকতা দূর করতেই আজকের অভিযান।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যা ও মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত