বিশ্বের সবচেয়ে গতিময় ডেলিভারিটি বের হয়েছিল তার হাত থেকেই। সেই শোয়েব আখতারকে এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে। যদিও এবারের বিপিএল আয়োজন নিয়ে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। তৃতীয়বারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে নিলামের তারিখ।
এই আবহের মাঝেই আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্যাপিটালসের ভেরিফায়েড ফেসবুক পেইজে শোয়েব আখতারকে নিয়ে পোস্ট দেখা যায়। সেই পোস্টে ৫০ বছর বয়সী পাকিস্তান কিংবদন্তির ছবি যুক্ত করে লেখা হয়েছে, ‘গতির সঙ্গে এবার যুক্ত হবে কৌশল। আমাদের মেন্টর শোয়েব আখতার। গর্জনের তো শুরু।’
আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএলের ১২তম আসর শুরুর কথা। প্রথমে এই আসরের নিলাম ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় আবারও পরিবর্তন করে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ গতকাল বুধবার তৃতীয়বারের মতো তারিখ পরিবর্তন করে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হয়।
২৭ বছর পর আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন মরক্কোর দুই তারকা
জোড়া সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে অল-আউট হলো বাংলাদেশ