ময়মনসিংহের ত্রিশালে পৌরসভার নওধার আকন্দ বাড়িতে সকালে ক্রোকারিজ সামগ্রীর গোডাউন ও বসত ঘরের আগুনের ঘটনা ঘটে।
ক্রোকারিজ সামগ্রীর গোডাউনের মালিক ব্যবসায়ী রুহুল আমীন বলেন, আমি নিঃস্ব হয়েছে গেছি। আমার ক্রোকারিজ গোডাউনে গত দুই দিন আগেও বাইশ লাখ টাকার নতুন মাল আসে। এ আগুনে আমার কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমি পথের ফকির।
ক্রোকারিজ সামগ্রীর গোডাউনে থাকা মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ত্রিশাল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ত্রিশাল ফায়ার স্টেশন অফিসার সাদিকুল রহমান বলেন, আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে তা জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
