নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল (৩৫) শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিনন সরদারের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে সে পলাতক ছিলও। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বিবি রোডের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে তাকে র্যাব ১১ আটক করে। এ সময় তাকে তল্লালী চালিয়ে ৩৩৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় ফেনসিডিসে বেচাকেনা করতো। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
