খেলাফত মজলিস

লালদিয়া ও পানগাঁও বন্দর নিয়ে গোপন চুক্তি সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র 

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

লালদিয়া ও পানগাঁও বন্দরের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর–সংক্রান্ত অস্বচ্ছ আলোচনা ও গোপন সমঝোতার যেকোনও প্রচেষ্টাকে জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক অশনিসংকেত হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, লালদিয়া, পানগাঁও কিংবা দেশের যেকোনও বন্দর—এগুলো কেবল অর্থনৈতিক স্থাপনা নয়; এগুলো কৌশলগত নিরাপত্তার স্তম্ভ। দরপত্রবিহীন, তড়িঘড়ি বা গোপন প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থকে ঘোর বিপদের দিকে ঠেলে দিতে পারে।

তিনি আরও বলেন, প্রথমত বন্দর পরিচালনা ও উন্নয়ন দেশীয় সক্ষমতা দিয়েই করা উচিত। বিশেষ প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া যেতে পারে, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সামগ্রিক নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া যাবে না।

মহাসচিব সতর্কতা উচ্চারণ করে বলেন, জাতির কৌশলগত সম্পদ নিয়ে গোপন সমঝোতা কোনোভাবেই সহ্য করা হবে না। লালদিয়া ও পানগাঁও বন্দর দেশের সম্পদ—দেশেরই অধীনেই থাকতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত