ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের আতঙ্কে একাধিক শিক্ষার্থী হলের ছাদ বা বিভিন্ন তলা থেকে লাফ দিয়েছেন। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খোঁজ পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চতুর্থ তলা থেকে এক শিক্ষার্থী লাফ দিলে তিনি গুরুতর আহত হন। একই সময় শেখ মুজিবুর রহমান, জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হলেও আরও ৫ জন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার ঘটনা ঘটে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাঝারি মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। ঢাকা ছাড়াও আশপাশের জেলাগুলোতে বড় কম্পন টের পাওয়া যায়। ইতোমধ্যে ঢাকার বহু ভবন হেলে পাওয়ার খবর পাওয়া গেছে। তবে, হতাহতের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মহসিন হল সংসদের ভিপিসহ এই হলেই কমপক্ষে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। তার পা ভেঙে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেযে নেওয়া হয়েছে।
মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন, অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের আনজির হোসেন, জুলফিকার আলি সহ আরও ২ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, হঠাৎ অনুভূত ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই মহসিন হলের কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে ছাদ ও উচ্চতলার জানালা থেকে লাফ দেন। এতে একজন গুরুতর আহত হয় এবং আরও পাঁচজন বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এর বাইরে ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল স্যার এ এফ রহমান হল, সলিমুল্লাহ মুসলিম হল, শামসুন্নাহার হলসহ আরো বেশ কয়েকটি হলের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং একাধিক ভববের পলেস্তারা খসে পড়া ও বিল্ডিং এ ফাটল ধরেছে।
ভূমিকম্প আল্লাহর পক্ষে সতর্কবার্তা, করণীয় কি
ভূমিকম্পে ঢাকার একাধিক স্থানে ভবন হেলে পড়ার খবর