পাখি শিকার রোধে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কিশোরীগঞ্জ উপজেলা প্রশাসন সহযোগিতায় এ বিলবোর্ডগুলো স্থাপন করে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।
এ সময় কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো.আলমগীর হোসেন ও সংগঠনের কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
বিলবোর্ডগুলোতে বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে পাখি শিকার, হত্যা, আটক ও বেচাকেনা দণ্ডনীয় অপরাধ যার সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা উল্লেখ রয়েছে।
