টেকনাফে ৯৪ হাজার ইয়াবাসহ ৪ কারবারি গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

কক্সবাজারের টেকনাফে ৯৪ হাজার ১২০ পিস ইয়াবাসহ চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। টেকনাফের জালিয়ার দ্বীপ ঘিরে পৃথকভাবে দীর্ঘ ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৯৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন ও বিজিবির অস্থায়ী চেকপোস্ট একজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - মায়ানমারের ইবরাহীম,জুনাইদ ও টেকনাফ সদর ইউপির কেরুনতলী এলাকার মৃত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ও কক্সবাজারের রোমালিয়াছড়ার মো. আরিফ।

এসময় আরো ৩ জন পালিয়ে যায়। পলাতকরা হলেন -সৈয়দ হোসেনের ছেলে জয়নাল ও মোস্তাকের ছেলে রফিক ও দরগাহছড়ার ইউসুফ।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে বিজিবির অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মায়ানমারের দিক থেকে নাফ নদী সাঁতরিয়ে দুইজন লোককে আসতে দেখতে পায়। দ্রুত বিজিবি একশনে গেলে ৪৪ হাজার ইয়াবাসহ ইবরাহীম নামে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন কেওড়া জঙ্গলে ঢুকে লুকিয়ে যায়।

পরবর্তীতে আরো চিরুনি তল্লাশিকালে পালিয়ে যাওয়া জুনাইদ ও মাদকের জন্য লুকিয়ে থাকা আব্দুর রাজ্জাককে আটক করতে সক্ষম হয়। সর্বশেষ আসামির দেওয়া তথ্যমতে জালিয়ার দ্বীপে গর্তের ভেতরে লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে হাবিরছড়া অস্থায়ী চেকপোস্টে ইয়ামাহা আরওয়ান বাইকের ভেতরে লুকিয়ে রাখা ১২০ পিস ইয়াবাসহ আরিফ নামে আরো এক মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিজিব।

জব্দ ইয়াবাসহ আসামিদের যথাযত আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান অধিনায়ক আশিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত