পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু জব্দ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্য ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৩ নভেম্বর) সকালে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গরু জব্দের বিষয়ে নিশ্চিত করেছে ৷ 

বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন খবর পেয়ে রবিবার ভোরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজার নির্দেশনায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের নেতৃত্বে একটি যৌথ বিশেষ টহল দল অভিযান চালায়। পরে সেখান থেকে মালিক বিহীন ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত