সালাহউদ্দিন আহমদ

কোরআন-সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনও কাজ হবে না

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

দেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনও কাজ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই কথা বলেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে, এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধরণের ফেৎনা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, মসজিদে যাতে দুনিয়ায় রাজনৈতিক চর্চার জায়গা না হয় সেদিকে খতিব ইমামদের সতর্ক থাকতে হবে। এ সময় ফ্যাসিবাদের রাজনীতি যাতে আর না আসতে পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত