মুন্সীগঞ্জ শহরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ শিক্ষক রোমান মিয়াকে গণপিটুনি দিয়েছে জনতা। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের উত্তর ইসলামপুর এলাকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) পরীক্ষণ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ছাত্রীর পরিবার জানায়,গত ২০ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শিক্ষক রোমান মিয়া। এসময় ছাত্রীর জামা-কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় সে চিৎকার করে শিক্ষক রোমান পালিয়ে যান। পরবর্তীতে ওই ছাত্রীকে নিজ বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। ওইদিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলামকে বিষয়টি জানান। কিন্তু সুপারিনটেনডেন্ট কোনো পদক্ষেপ নেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, রবিবার সকালে ছাত্রীর পরিবারসুদ্ধ এলাকার জনগন বিদ্যালয়ে ছুটে এসে ওই শিক্ষককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনায় এদিন দুপুরে সদর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম বলেন, আমি বৃহস্পতিবারই ঘটনা জেনেছিলাম। আমি ছাত্রীর পরিবারকে রবিবার বিদ্যালয়ে আসার জন্য বলেছিলাম। এসময় এলাকাবাসী এসে শিক্ষককে বাইরে নিয়ে মারধর করে।
