ঘাড়ের চোটে ছিটকে যাওয়া শুভমান গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল রাহুল। চলতি টেস্ট সিরিজ শেষে মাসের শেষ দিকে শুরু হবে এই ওয়ানডে লড়াই।
কলকাতায় প্রথম টেস্টে চোট পাওয়ার পর থেকেই গিলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তাকে বিশ্রাম দেওয়ায় দলের ভার তুলে নিলেন অভিজ্ঞ রাহুল।
পান্তের প্রত্যাবর্তন, বুমরা-সিরাজকে বিশ্রাম
দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরছেন ঋষভ পান্ত। ২০২৪ সালের শ্রীলঙ্কা সফরের পর এটাই তার প্রথম ওয়ানডে স্কোয়াডে ফেরা। অন্যদিকে দীর্ঘ ব্যস্ত সূচি সামলাতে জাসপ্রিত বুমরাকে বিশ্রাম দিয়েছে বোর্ড। মোহাম্মদ সিরাজও বিশ্রামে থাকায় পেস আক্রমণে থাকছেন আর্শদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা। এদিকে প্লীহার চোটের কারণে এখনও মাঠের বাইরে শ্রেয়াস আইয়ার, ফলে মিডল অর্ডারে সুযোগ মিলেছে তরুণ তিলক ভার্মার। রাজকোটে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেই নজর কাড়েন এই বাঁহাতি ব্যাটার।
৩ ম্যাচের ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে—৩০ নভেম্বর, রাঁচি, ৩ ডিসেম্বর, রায়পুর, ৬ ডিসেম্বর, বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ভিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রিশভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নিতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গাইকোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিংহ, ধ্রুব জুরেল।
বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল, নজরে যে দুই খেলোয়াড়