কুর্মিটোলায় প্রাইভেটকার ভস্মীভূত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম

রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার (২৪ নভেম্বর) সকালে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি প্রাইভেটকারে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত