রামপুরার গণহত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম

জুলাই-আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত চার সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক বেঞ্চ এ তারিখ ঘোষণা করেন।

এদিন সকালে অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে, অভিযুক্ত খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমান পলাতক রয়েছেন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছে ট্রাইব্যুনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত