অনেকগুলো পরিচয় থাকলেও এবার ক্যারিয়ারের প্রথমবার অভিনয়ে অভিনেত্রী হিসেবে নাম লেখালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ শাম্মি ইসলাম নীলা। ২৪ বছর বয়সী মডেল- ও ফ্যাশন ইনফ্লুয়েন্সাকে নিযে নতুন একটি ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা ক্যাপিটাল ড্রামা। ‘ফার্স্ট লাভ’ শিরোনামের ফিল্মটিতে নীলার বিপরীতে অভিয় করছেন তৌসিফ মাহবুব। পুরোপুরি রোমান্টিক ঘরানার এই ফিল্মের কাহিনী লেখার পাশাপাশি পরিচালনা করছেন হাসিব হোসাইন রাখি। এর আগে প্রযোজক সংস্থা জানিয়েছিল নায়িকার নাম নিয়ে দর্শকদের মধ্যে চরম আগ্রহ তৈরি হয়েছে। আপাতত সেই মুখটির পরিচয় জানতে অপেক্ষা করতে হবে সবাইকে। সেই অপেক্ষার পালা শেষ করে রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আনা হলো ‘ফার্স্ট লাভ’-এর নায়িকাকে।
সংবাদ সম্মেলনে অভিনয়ে নাম লেখানোর অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, ‘আজকের দিনটা আমার জন্য স্পেশাল। ফার্স্ট লাভ-এর গল্পটা যখন আমার কাছে আসে নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। যারা দেখবেন তারাও জীবনের কোন না কোন মোমেন্টে ফিল করতে পারবে। আমি এমন একটি কাজ করতে চাচ্ছিলাম যেটা মানুষের মনে গেঁথে থাকবে৷ দর্শকরাও কোয়ালিটিফুল কাজ দেখতে চায়৷ দর্শকরা সুন্দর একটি কাজ দেখতে পারবে। আমি খুবই আশাবাদী এই কাজটি নিয়ে।’
এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘ফার্স্ট লাভ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার চতুর্থ কাজ। কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ গল্পে আমাদের যে নায়িকা তার এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে। এজন্য গল্পটির নাম ফার্স্ট লাভ রাখা। আশা রাখছি, দর্শকদের খুবই ভালো লাগবে নাটকটি।’
পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, গল্পটা আমার নিজেরই লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য একটা নতুন জার্নি। আশা করি, দর্শকও একটা জার্নির মধ্য দিয়ে গল্পটা উপভোগ করবেন। নাটকটির প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানান, আসছে ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় এটি অবমুক্ত হবে। দর্শকরা কিছুটা সিনেমাটিক ফিল পাবেন।’
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি
তাইজুল ভাই দলের জন্য বড় আশীর্বাদ: লিটন