মানিকগঞ্জের সাটুরিয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান অন্তরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাটুরিয়া বাজারের একটি দোকান থেকে সোমবার (২৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহরিয়ার খান অন্তর (২২) উপজেলার বালিয়াটি গ্রামে বাসিন্দা ও বালিয়াটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, অন্তরকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। তাকে সাটুরিয়া ধানকোড়া সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।