স্বল্পবসনা টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। ঠোঁটে ১৯৮৪ সালের ছবি ‘তিন মূর্তি’ ছবির গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর ‘রিমেক’। আপাতত এই গানের দাপটে তিনি একই সঙ্গে নন্দিত এবং নিন্দিত! জয়ব্রত দাসের ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির এই ‘আইটেম’ গানে হাস্যে-লাস্যে, শরীরী বিভঙ্গে মাতিয়ে দিয়েছেন দর্শনা। ইউটিউবে গানটি মুক্তি পেতেই প্রশংসা, নিন্দা দু-ই জুটেছে তার। দর্শনাকে গানের দৃশ্যে সুন্দর দেখিয়েছে বলে সন্তব্য নতুন প্রজন্মের। অথচ আগের প্রজন্মের নেটাগরিকেরা কুমন্তব্য করেছেন।
মজার কথা, ছবিতে গানটি বার বার শোনা গেলেও একবারও দর্শনাকে দেখা যায়নি! তাকে দেখতে হলে চোখ রাখতে হবে ইউটিউবে। গানের দৃশ্যে রুদ্রনীল ঘোষ, জন ভট্টাচার্যের সঙ্গে স্বামী সৌরভ দাসও রয়েছেন। সেই জন্যই সাহসী হতে সমস্যা হয়নি? দর্শনার কণ্ঠে উত্তেজনার ছাপ স্পষ্ট। তিনি বললেন, ‘ছবিতে আমি কোন দৃশ্যে অভিনয় করব বা কী ধরনের পোশাক পরব, সেটা কিন্তু বাবা বা সৌরভ ঠিক করে দেয় না। আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে।’ তিনি আবারও দৃষ্টান্ত দেখান বলিউডসহ দেশের অন্যান্য আঞ্চলিক ভাষার ছবির। ‘আমাদের দেশের অন্যান্য আঞ্চলিক ভাষার ছবিতে স্বল্পবাসে ‘আইটেম ডান্স’ হয়। বাংলায় হলে সমস্যা কোথায়?’, প্রশ্ন তুললেন দর্শনা।
পর্দায় তাকে দেখানো হবে না জেনেও কেন রাজি হলেন দর্শনা? অভিনেত্রীর সাফ জবাব, ‘বলিউডে তো হামেশাই এ রকম গান তৈরি হচ্ছে। এগুলোকে প্রচারধর্মী গান বলে। ইদানীং এই ধরনের গানের চাহিদা তৈরি হয়েছে। সেই জন্যই রাজি হয়েছিলাম।’
দুইদিন পর বিসিএসের লিখিত পরীক্ষা, পেট্রোল হাতে রাজপথে এক প্রার্থী
সচিবালয় ঘেরাও করে প্রাইমারি শিক্ষকদের বিক্ষোভ