চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিনহাজ ইসলাম রিফাত নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বলে দাবি করে আসছিল। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী বুধবার (২৬ নভেম্বর) রাতে তাকে শনাক্ত করে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে।

আটক মিনহাজ চট্টগ্রামের আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলে তার কাছে থাকা একটা পরিচয়পত্র থেকে জানা গেছে। মি

এবিষয়ে চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা তাকে আটক করেছি। সে ভুয়া শিক্ষার্থী এটা আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া তার কাছে আমরা একটি পরিচয়পত্র পেয়েছি যেখানে সে একটি হসপিটালে চাকরিরত দেখাচ্ছে। এটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত। সে চবির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। আমরা আশঙ্কা করছি, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসব করছে। আমরা তাকে নিরাপত্তা দপ্তরের কাছে পাঠিয়েছি। বাকি সিদ্ধান্ত ওখান থেকে নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত