চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জিতে ফিল্ডিং নিয়েছেন তিনি। বাংলাদেশের সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের তৃতীয় ম্যাচের দল থাকা ১১ জনের চার জন নেই এই ম্যাচে।

একাদশে ফিরেছেন তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। আজ নেই নুরুল হাসান, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।
 
এই মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টিতে, ২০২৩-এর ৩১ মার্চ হেরেছিল বাংলাদেশ। সবমিলিয়ে আইরিশদের সাথে ৮ ম্যাচে ৫টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে দুটিতে। একটি ম্যাচ পন্ড হয়েছে। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত