ঢাবিতে আজ খালেদা জিয়ার রোগমুক্তিতে বিশেষ দোয়া 

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত