পঞ্চগড় নার্সেস অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় নার্সিং কমিশন গঠনসহ ৮ দাবিতে দুই ঘণ্টার প্রতীকী শাটডাউন পালন করেছে জেলার নার্স ও মিডওয়াইফরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তারা বলেন, আমরা নার্সরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। এই সময় আমাদের হাসপাতালে থাকার কথা কিন্তু আমরা কেন আন্দোলনে। এর একটাই কারণ আমরা ৪৮ বছর ধরে ইতিহাস ও ঐতিহ্য স্বতন্ত্র নার্সিং প্রশাসন, মিডওয়াইফারী অধিদপ্তরের অধীনে রয়েছে। কিন্তু আমাদেরকে ভিন্ন অধিদপ্তরের আওতায় নিয়ে আসার অপচেষ্টা করা হচ্ছে। আমরা কখনোই তা মেনে নেব না। যদি আমাদের দাবি দাবি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
প্রতীকী শাটডাউনে পঞ্চগড় নার্সেস অ্যাসোসিয়েশন ও পঞ্চগড় মিড ওয়াইফারী সোসাইটির সদস্যরা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্মরত নার্সরাসহ পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।
