বিপিএল নিলাম: নাঈম ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে, লিটন ৭৫ লাখে রংপুরে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

‘এ’ ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার মোহাম্মদ নাঈম ও লিটন দাসের বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএল নিলাম। রাজধানী একটি হোটেল আয়োজিত এই প্রক্রিয়ায় নাঈম শেখকে নিয়ে ডাক শুরু হয়। 

নাঈমের জন্য প্রকাশ করে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। তিন দলের লড়াইয়ে জিতেছে তারা। ১ কোটি ১০ লাখ টাকায় তাঁরা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমকে।

৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে। লিটন এক সময় রাজশাহীর হয়ে খেলতেন। পরে খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। গতবছর তিনি খেলেন নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত